সিলেটে ট্রাকচাপায় ২ ভাই নিহত, ট্রাকে আগুন

সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জে ট্রাকচাপায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোলাপগঞ্জের উত্তর রনিখাইল ঘুগারকুল গ্রামের সিকান্দার আলীর ছেলে তরমুজ আলী (৪৫) ও সুরুজ মিয়া (৪০)।
 
স্থানীয়রা জানান, অটোরিকশাচালক সুরুজ মিয়া তার এক ভাইকে নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন। হেতিমগঞ্জ পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুরুজ মিয়া নিহত হন।  আহত তরমুজ আলীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
 
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।