নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে থাকা নিয়ে জারি করা রুল খারিজ করে আজ রায় দিয়েছে হাইকোর্ট।
ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের করা রিটের প্রেক্ষিতে ইতোপূর্বে জারি করা রুল বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার খারিজ করে এ রায় দেয়।
আদালত রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম মনজুর আলম। ভিসি ড. অহিদুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম ও শেখ আলী আহমেদ খোকন।
আইনজীবীরা জানান, হাইকোর্টের এ রায়ের ফলে ড. অহিদুজ্জামানের নিয়োগ বৈধই রইলো। ভিসি পদের বৈধতা নিয়ে রিট আবেদনটি দায়ের করেন ওই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার। বাসস
ইত্তেফাক/কেকে