সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে রাতারাতি আলোচনায় উঠে আসেন হিরো আলম। মিউজিক ভিডিও বানিয়ে ট্রলের শিকার হন। সেই সঙ্গে আলাদাভাবে পরিচিতিও পান দর্শকমহলে। তারপর টালিউডে শুরু হয় তার পথ চলা। এবার যাত্রা হচ্ছে বলিউডে।
‘বিজু দ্য হিরো’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। এজন্য ভারতে আছেন এই মডেল। শিগগিরই ভারতের রাঁচি শহরে ছবির শুটিং শুরু হবে। তবে চলচ্চিত্রে তার সহশিল্পী হিসেবে কে থাকছেন তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে হিরো আলম বলেন, ‘বিজু দ্য হিরো’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তিনি। এ বিষয়ে দেশে ফিরে বড় পরিসরে সবাইকে বিস্তারিত জানাবেন।
IMG0
ছবির চুক্তি পত্রে সই করছেন হিরো আলম
ছবিটি পরিচালনা করছেন বলিউডের উঠতি পরিচালক প্রভাত কুমার। এর আগে তিনি প্রভাত কুমার ‘ব্যাক টু ড্যাড’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
হিরো আলম নামে পরিচিতি পেলেও তার আসল নাম আশরাফুল আলম। পেশায় একজন কেবল অপারেটর। বর্তমানে পুরোদমে অভিনয়ে মনোনিবেশ করেছেন তিনি।
ইত্তেফাক/জেডএইচ