গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী এক কিশোরী (১৫) কে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত জাকির প্রধানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার উপজেলার নাকাই ইউনিয়নের পুরান্দর মেঘারচর গ্রামে এ মানবনন্ধন পালিত হয়।
মানববন্ধন চলাচলে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ওসমান গনি, এলাকাবাসী বিমল চন্দ্র সাহা, বেলী রাণী, হৃদয় কুমার, হেলাল হোসেন, ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা রেকর্ড ও ধর্ষক জাকির প্রধানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, প্রতিবন্ধী ওই কিশোরী কন্যাকে মেঘারচর গ্রামের মোখলেছের ছেলে জাকির প্রধান বিয়ের প্রলোভন দিয়ে গত ৭ মাস ধরে ধর্ষণ করে আসছিল। এক পর্যায়ে সে অন্তসত্ত্বা হয়ে পড়ে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দেয়া হলেও পুলিশ মামলাটি রেকর্ড করেনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, ভিকটিমকে থানায় নিয়ে না আসায় এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
ইত্তেফাক/নূহু