চট্টগ্রামে নিরাপদ সড়ক আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার হওয়া ছাত্র ফেডারেশনের দুই নেতাসহ চারজনের প্রত্যেককে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন গতকাল বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন।
এই চার ছাত্রনেতা হলেন, চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মারুফ হোসেন, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ, ইমদাদুল হক আশিক ও আব্দুল্লাহ আল সাহেদ। পুলিশ এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল।
গত সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে ১০ জনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/নূহু