কাউখালীতে জাতীয় মহিলা পার্টির কর্মীসভা

বুধবার বিকেলে কাউখালী উপজেলা জাতীয় মহিলা পার্টির (জেপি) কাউখালী সদর ইউনিয়ন শাখার উদ্যোগে  কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দাশেরকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মহিলা পার্টির নেত্রী রেক্সোনা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিন, উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা সাবেক ইউপি সদস্য শিরিন বেগম, ইউপি সদস্য ঝর্না রানী, ইউপি সদস্য রহিমা আক্তার বুলু, জাহানারা বেগম, নাছরিন আক্তার, সুখী বেগম, শারমীন আক্তার প্রমুখ।
 
বক্তারা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান এবং  কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানীসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পুনরায় আনোয়ার হোসেন মঞ্জুকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
 
ইত্তেফাক/নূহু