চলমান ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিভিন্ন অভিযোগে ৩ দিনে ৪৪১টি মামলা দায়ের করেছে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশ। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত যানবাহন ও চালকের বিভিন্ন ত্রুটির কারণে এসব মামলা দেওয়া হয়। সেই সঙ্গে জরিমানা আদায় করা হয় প্রায় ৫৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, যানবাহনে ত্রুটি, কাগজে সমস্যাসহ নানান কারণে ২২৮টি ও চালকের ড্রাইভিং লাইসেন্স, ইনস্যুরেন্স, হেলমেট না থাকার কারণে ২১৩টি মামলা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন জানান, ‘চলমান ট্রাফিক সপ্তাহে উপলক্ষে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলাসহ সাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে। এছাড়া স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতার লক্ষ্যে অবহিত ও শপথ করানো হচ্ছে। নিরাপদ সড়কের জন্য এই ধারা অব্যাহত থাকবে।’
ইত্তেফাক/বিএএফ