ফলাফলে কারচুপির অভিযোগে পাকিস্তানে শতাধিক বিরোধীদলের বিক্ষোভ

পাকিস্তান সাধারণ নির্বাচনে ফলাফলে কারচুপির অভিযোগ এনে ইসলামাবাদে বিক্ষোভ করলো বিরোধীদলের নেতারা। খবর আল-জাজিরার।  
 
আল জাজিরার খবরে বলা হয়, বিরোধী দলের নেতারা পাকিস্তান নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ করে।
 
অধিকাংশ বিরোধী দলের নেতারা বলেন, অনিয়ম করে নির্বাচনের ফলাফলে পরিবর্তন আনা হয়েছে। তারা স্লোগান করে নির্বাচনের ফলাফলের তদন্তের দাবি জানায়।
 
বিক্ষোভকারীদের মধ্যে ছিলো পাকিস্তানের অন্যতম বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), আওয়ামি ন্যাশনাল পার্টি (এএনপি)। এছাড়াও ছিলো অন্য বিরোধীদলগুলো।
 
ইসলামাবাদে নির্বাচন কমিশনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
 
ইত্তেফাক/এসআর/নূহু