রংপুরের গঙ্গাচড়ায় আটক ৫ জেএমবি সদস্যের আবারও তৃতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গঙ্গাচড়ার মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গঙ্গাচড়া মডেল থানা পুলিশ উক্ত ৫ জেএমবির তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় যথাক্রমে ৭ দিন ও ২ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ৩১ জুলাই গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি শাখা ও বগুড়া পুলিশের সহায়তায় ৪ জেএমবি সদস্যকে বিপুল পরিমান অস্ত্র ও টাকাসহ উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডোহরা থেকে আটক করা হয়। পরবর্তীতে আরও একজনকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা দোলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আজাহারুল ইসলাম ওরফে ওয়ানুর(৩২), নোহালী ইউনিয়নের চর বাগডোহরা এলাকার নৈয়ব আলীর পুত্র আকরামুজ্জামান মুকুল(২৬), আব্দুস ছামাদের পুত্র আব্দুল হাকিম ওরফে মিলন(৩৪),মমিন আলীর পুত্র ফারুক হোসেন ওরফে সাজু (২২) ও আবুল কালাম আজাদের পুত্র মোনায়েম হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুল মমিন বলেন, রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তা যাচাই বাছাই চলছে। আরও তথ্যের জন্য আজ ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ইত্তেফাক/নূহু