জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নে ডিগ্রীর চর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সন্দেশ আলী (৫৫) ও নিজাম উদ্দিন (৩০) নামের ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সালমা নামের এক গৃহবধূ আহত হয়েছেন।
এ ব্যাপারে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান কমল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার ১২নং চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামের একটি বাড়িতে রাইস কুকার দিয়ে রান্নার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ দুর্ঘটনাটি ঘটে। স্বজনরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্দেশ ও নিজামকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু