রাজধানীর বসুন্ধরা সংলগ্ন এলাকায় বুধবার রাতে ব্লক রেইড অভিযান চালায় পুলিশ। তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে কাউকে আটক করা হয়নি।
এরআগে বসুন্ধরা এলাকা থেকে আন্দোলনরত আট শিক্ষার্থীকে আটক করে রিমান্ডেও নিয়েছে পুলিশ।
জানা যায়, বিপুল সংখ্যক পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশে বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান শুরু করে, চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। তবে কাউকে আটক করা হয়নি। এলাকাবাসীর ধারণা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানাতে যুক্ত শিক্ষার্থীদের আটকে এই অভিযান।
ডিএমপি কমিশনার বলেছেন, নিরাপত্তার স্বার্থে রাজধানীতে এ ধরনের অভিযান চলবে। এটা তাদের রোটিন ওয়ার্ক।
ইত্তেফাক/আরকেজি