বিশিষ্ট শিল্পপতি ও ক্রিড়া সংগঠক আফজালুর রহমান সিনহা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি গতকাল রাতে ভারতে চিকিত্রত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির সদস্য জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।
আফজালুর রহমান সিনহার ডাকনাম কায়সার। তিনি শেয়ারবাজারে অন্তর্ভুক্ত একমি ল্যাবরেটরিজের চেয়ারম্যান। ঢাকা ক্লাবেরও প্রেসিডেন্ট তিনি। এছাড়াও বরেণ্য এ ক্রীড়া সংগঠক বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।