যুক্তরাষ্ট্রের ওহাইও এবং কানসাস অঙ্গরাজ্যের বিশেষ নির্বাচনে জোর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত দুই প্রার্থী।
মঙ্গলবার ওহাইওর একটি প্রতিনিধি পরিষদে এবং কানসাসের গভর্নর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওহাইওতে রিপাবলিকান এবং প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত প্রার্থী ট্রয় বাল্ডারসন ডেমোক্র্যাট প্রার্থী ড্যানি কনোর চেয়ে ১৭শ’ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
যদিও এখনো ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। ওহাইওর এই আসনটি গত ৩০ বছর ধরে রিপাবলিকানদের দখলে। এমন আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় আগামী মধ্যবর্তী নির্বাচনে ভাল কিছুর আশা দেখছে ডেমোক্র্যাটরা।
এমনকি রিপাবলিকান প্রার্থী জয়ী হলেও ডেমোক্র্যাটরা মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে মানুষ আস্থা হারাচ্ছে। কানসাসের গভর্নর পদেও দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান ক্রিস্টোফার কলিন্সকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলীয় একটি বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের বোর্ড সদস্য ছিলেন কলিন্স। সেখানে তার বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ ওঠে। সিএনএন, রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল।
ইত্তেফাক/ জেআর