চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর একে খান রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 
 
চট্টগ্রাম মেডিতক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বুধবার রাতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
 
আলাউদ্দিন তালুকদার আরো জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি