লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার চর আফজল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আসামির নাম মো. মিজানুর রহমান মতিন। সে ওই গ্রামের হাজিরহাট বাজার এলাকার ডাক্তার বাড়ির আব্দুর রবের ছেলে।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘২০১২ সালে  জালিয়াতির একটি মামলায় মৌলভীবাজার জেলার আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। মতিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
 
ইত্তেফাক/বিএএফ