ময়মনসিংহে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

ময়মনসিংহে আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
পরে আদিবাসী নেতারা ৭দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন।
 
এর আগে শহরের কৃষ্ণচূড়া চত্বরে আদিবাসী সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, আদিবাসী দিবস উদযাপন কমিটি আহবায়ক হিল্লোল নকরেক, মহাসচিব অরন্য ই চিরান প্রমূখ।
 
ইত্তেফাক/কেআই