রাজশাহীর গোদাগাড়ীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কাকনহাট, গোগ্রাম, রাজবাড়ী, দেওপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করে আদিবাসী সংগঠনগুলি।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর ডাইংপাড়া ফিরোজ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় আদবাসী পরিষদ। উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ হেমরমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা ওর্য়াকার্স পাটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সহকারী পুলিশসুপার (গোদাগাড়ী সার্কেল) লুৎফর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, সাধারণ সম্পাদক সুসেন শ্যানাল, গোদাগাড়ী আদিবাসী-দলিত সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, আদিবাসী নেতা গণেশ মার্ডি, নন্দলাল টুডু প্রমূখ।
সভায় বক্তারা বলেন সংবিধানে আদিবাসী হিসাবে অন্তভুক্ত করে সমতলের আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয় করতে হবে। সরকারী বরাদ্দ ক্ষেত্রে পাহাড়ী আদিবাসীদের চেয়ে সমতলের আদিবাসীদের খুবই কম বরাদ্দ দেয়া হয়। এই বৈষম্য দূর করে আদিবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।
ইত্তেফাক/কেআই