অবাধ্য বাইকারদের ধমকে আইন শেখালেন ইলিয়াস কাঞ্চন

 উল্টোপথে এসে যানজট সৃষ্টি করায় অবাধ্য বাইকারদের ধমকে আইন শেখালেন ইলিয়াস কাঞ্চন। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। 
 
যেখানে দেখা গেছে, হেটে হেটে মোটরসাইকেল চালকদের সঙ্গে সড়ক আইন নিয়ে কথা বলছেন। জনগণকে উদ্দেশ্য করে ইলিয়াস কাঞ্চন বলছেন, ‘আপনারা দেখেন, নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্য এই যে ছেলেরা রাস্তায় নামল; এবার আপনার এই বাইকওয়ালাদের দেখেন। এরা পুরো রাস্তাটা বন্ধ করে বসে আছে। এই যে চেহারাটা দেখান...। দেখান চেহারা! এই মানুষগুলো উল্টোপথ দিয়ে এসে সব মানুষকে কষ্ট দিচ্ছে! রাস্তা বন্ধ করেছে...। এরা আবার এই দেশের নিয়ম চায়!' 
 
এরপরেই প্রচণ্ড ধমক বাইকারদের!  এই ঘটনা কোন রাস্তায় হয়েছে তা জান যায়নি। 
 
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তীব্র আন্দোলন হয় সারা দেশে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে লাইসেন্স চেক করে, গাড়িগুলোকে নিয়ম মানতে বাধ্য করে। আন্দোলনে রেশ কাটতে না কটেতে ইলিয়াস কাঞ্চনের লাইভ ভিডিওতে সেই অনিয়ম স্পষ্ট হয়ে উঠল। 
 
ইত্তেফাক/জেডএইচ