সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে আটক ৫৫

সাতক্ষীরা মাদকবিরোধী অভিযানে জামায়াত কর্মীসহ ৫৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ২ জন, কালীগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ১২ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২৫৪ পিস ইয়াবা ও ৫ বোতল ভারতীয় মদসহ বেশ কিছু মাদকদ্রব্য।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ ৮টি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ