থাই নাগরিকত্ব পেল ৩ গুহা কিশোর ও কোচ

ত্থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার আগে নাগরিকত্বের জন্য আবেদন করছিলো তারা। অবশেষে গতকাল তিন কিশোর ও তাদের কোচ পেল থাই নাগরিকত্ব। খবর দ্য গার্ডিয়ানের।
 
সে দেশে জন্মগ্রহণ করার পরও তাদের নাগরিকত্ব সনদ ছিলো না। শরণার্থী হিসেবে বসবাস করছিল তারা। ফলে বঞ্চিত হতে হতো রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে।
 
সেখানকার স্থানীয় জেলা মায়ে সাই এর অধিকর্তা সোমসাক খানাখাম তাদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। তিনি বলেন, ‘আজ থেকে তোমরা থাইল্যান্ডের নাগরিক।’
IMG0
তিনি বলেন, এদেশে জন্মগ্রহণ করেও অনেকে এ দেশের নাগরিকত্ব এখনো পায় নি। বিষয়টি দু:খজনক।
 
 
ইত্তেফাক/এসআর/টিএস