যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া স্মরণকালের ভয়াবহ দাবানল বুধবার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। দাবানল নিয়ন্ত্রণে সেনা সহায়তায় মার্কিন দমকল বাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কর্মীরাও কাজ করছে। খবর এএফপি’র।
উচ্চ তাপমাত্রা ও বাতাস বেশি থাকায় গত দুই সপ্তাহে পশ্চিমাঞ্চলের এ রাজ্যে প্রায় ২০টির মত দাবানল ছড়িয়ে পড়েছে।
দাবানলে চার দমকল কর্মীসহ এ পর্যন্ত কমপক্ষে নয় জনের প্রাণহানি এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি বাতাসের বেগও বেশি থাকবে।
IMG0
কর্তৃপক্ষ জানায়, দাবানল নিয়ন্ত্রণে ১৪ হাজার কর্মী কাজ করছে এবং অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, দাবানল নিয়ন্ত্রণে ১৪ হাজার কর্মী কাজ করছে এবং অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
দাবানলে ১ লাখ ২০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে যা প্রায় পুরো লসএঞ্জেলেসের সমান এবং ক্যালিফোর্নিয়ায় গত ১শ’ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল।
ইত্তেফাক/টিএস