আলমডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেনসিডিলসহ স্বাধীন নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাদিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
 
আটককৃত মাদক ব্যবসায়ী স্বাধীন কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকার আব্দুর রবের ছেলে।
 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, খাদিমপুর ইউনিয়নের বানাতখালি ব্রিজ হয়ে স্বাধীন মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে ভালাইপুর যাচ্ছিল। খাদিমপুর ক্যাম্পের আইসি এএসআই আসাদ তাকে আটক করেন। এ সময় স্বাধীনের মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ