তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, শনিবার আসামের নাগরিকপঞ্জি এবং শিলচর বিমানবন্দরের মন্ত্রী-সাংসদদের হেনস্থার প্রতিবাদে ‘ধিক্কার দিবস’ পালন করবে তারা।
অন্যদিকে পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি নিয়ে আন্দোলন আর তোড়জোড় দেখেই রাজ্য সফরে আসছেন বিজেপি সভাপতি। নাগরিকপঞ্জি নিয়ে মমতা ব্যানার্জির প্রতিবাদের পর অমিত ঘোষণা দিয়েছিলেন, কলকাতায় ঘর ভাড়া নিয়ে কিছুদিন থাকতে চান তিনি। শনিবার তার কলকাতার মেয়ো রোডে জনসভা করার কথা।
IMG0
অমিত শাহ কলকাতায় থাকবেন রবিবারও। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে তাদের কর্মসূচি কেবল শনিবারেই সীমাবদ্ধ থাকবে না। চলবে দুদিনই।
ইত্তেফাক/টিএস