সাতক্ষীরা সীমান্তে ৫ স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম আবু হুরায়রা। তিনি ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
 
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহজান আলী জানান, স্বর্ণের একটি চালান অবৈধ পথে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার আশরাফের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেটের সামনে অভিযান চালায়। এসময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী আবু হুরায়কে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ স্বর্ণের বার জব্দ করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি