ভয়াবহ সিরিজ হামলার জেরে শ্রীলঙ্কার সরকার দেশটিতে কারফিউ অবস্থার সময় বাড়লো। নতুন ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সোমবার সন্ধ্যা আটটা থেকে মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। খবর বিবিসির।
এর আগে দেশটির সরকার সোমবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দিয়েছিল।
এ হামলার ঘটনায় ইতিমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
শ্রীলঙ্কান পুলিশের এক মুখপাত্র রুয়ান গুনাসেকারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভয়াবহ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুন: সিরিজ বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহতের সংখ্যা বেড়ে ৩০০
এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে গুজব বা ভুয়া খবর ঠেকাতে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ইত্তেফাক/এসআর