সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৪ জন হজ্ব যাত্রী নিয়ে আজ শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে বিমানের একটি ফ্লাইট (বিজি-১০৮৩) সরাসরি জেদ্দা যাবে। বিমানমন্ত্রী এএম শাহজাহান কামাল আজ সন্ধ্যার একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছেছেন। রাতে ঐ হজ্ব ফ্লাইটটি উদ্বোধন করবেন তিনি।
সিলেট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ইউসুফ খান ইত্তেফাককে জানান, হাজীগনের পাসপোর্ট ও ভিসা চেক করার জন্য ৬টি কাউন্টারে ৬ জন অফিসারসহ অতিরিক্ত তদারকির জন্য তিনিসহ আরো দুজন ইন্সপক্টর বহিঃ ইমিগ্রেশন করার জন্য নিয়োজিত রয়েছেন। এছাড়া বয়স্ক হজ্ব যাত্রীদের সেবা দিতে একজন এ এস আই এবং দুজন কনস্টেবল নিয়োজিত রাখা হয়েছে।
ওসমানী বিমানবন্দরে সরজমিনে দেখা যায় হাজীগণ সুশৃঙ্খলভাবে বহিঃ ইমিগ্রেশন করতে লাইনে দাঁড়িয়েছেন।
ইত্তেফাক/নূহু