খুলনায় ইজিবাইক চালককে হত্যা

খুলনায় মেহেদী হাসান রাব্বি (১৮) নামে এক ইজিবাইক চালককে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা এলাকার কুয়েত মসজিদ সংলগ্ন সড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। 
 
রাব্বি নগরীর গল্লামারী পুলিশ বক্সের পিছনের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় রাব্বি ইজিবাইক নিয়ে বের হয়। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেনি বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।   
 
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাব্বির মুখ থেতলে যাওয়ার চিহ্ন রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি