স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে কুষ্টিয়ার কুমারখালীতে ২ হাজার নারীর অংশগ্রহণে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তথ্য প্রযুক্তিবিদ ও আওয়ামী লীগ নেতা সুফি ফারুক’র উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে কুমারখালীর কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উক্ত শোক র্যালি ও আলোচনা সভা সরগরম হয়ে ওঠে। শোক র্যালির শুরুতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে শোক র্যালিটি বের করা হয়। র্যালিটি কুমারখালী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কুমারখালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শোক সভায় স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান ও ১৫ আগস্টের ঘটনাবলী নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা সুফি ফারুক।
এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলেছিলেন তার অবর্তমানে সেই স্বপ্ন পূরণের কাণ্ডারি হয়ে বাস্তবায়ন করছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আমরা এখন মধ্য আয়ের দেশ। তিনি (প্রধানমন্ত্রী) থাকলে অচিরেই আমার উন্নত দেশে পরিণত হতে পারবো।’
IIMG0
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচন করার আহ্বান জানান তিনি।
ইত্তেফাক/বিএএফ