লোম্বক ভূকম্পে নিহতের সংখ্যা চারশ’ ছাড়াল

ইন্দোনেশিয়ার লোম্বক ভূমিকম্পে নিহতের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে। মৃতের সংখ্যার আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
 
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুপোটো পুরও বলেন, ‘অনেক স্থানে বিধ্বস্ত বাড়ির নিচে এখনও পড়ে আছে অসংখ্য লাশ। তাই দিন বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়বে।’
 
ভূমিকম্পে এ পর্যন্ত আহতের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজারে। ঘর-বাড়ি হারা মানুষের সংখ্যা দুলাখের বেশি।
IMG0
এদিকে স্থানীয় গণমাধ্যম বলছে, দূর্গত এলাকার বিপুল সংখ্যক মানুষ এখনও বিশুদ্ধ পানি, খাবার এবং জরুরি ওষুধ পাচ্ছে না।
IMG1
চলতি মাসে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপটিতে। সবশেষ ভূমিকম্পটি ছিল ৬.৯ মাত্রার।
 
ইত্তেফাক/টিএস