চালক ঘুমিয়ে পড়ার কারণে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশর এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানান, সকালে জেলার আখাউড়া উপজেলার খড়মপুর কল্লা শাহ'র মাজারের ওরস থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাচ্ছি বাসটি। পথিমধ্যে বিয়াল্লিশর এলাকায় চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি নবীর হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি