চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নিহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকায় শনিবার ভোরে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' মো. নাসির প্রকাশ মামুন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। তিনি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের হাজী কালা মিয়ার ছেলে।
 
তার বিরুদ্ধে কক্সবাজার, আনোয়ারা ও চট্টগ্রাম মহানগরীর কয়েকটি থানায় ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
আনোয়ারা থানা পুলিশ জানায়, ভোরে দুধকুমড়া এলাকায় অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এসময় পুলিশও পাল্টা গুলি করে। গুলিতে নাসির নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
 
এসময় পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- আনোয়ারা থানার উপ-পরিদর্শক পলাশ মজুমদার ও কনস্টেবল আশিকুর রহমান। ঘটনাস্থল থেকে ২টি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি