রোমানিয়ায় দুর্নীতি, বেতন বৈষম্য ও আদালতের ক্ষমতা কমানোর প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। তাদের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে পুলিশের। সরকারের পদত্যাগ চাইছেন তারা। বিবিসি।
স্থানীয় গণমাধ্যম বলছে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।
তাদের ওপর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ছে। পাল্টা জবাবেও তারাও পানির বোতল, ইট-পাটকেল ছুড়ছেন। এতে শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন।
IMG0
একদল বিক্ষোভকারী দেশটির সচিবালয়ে হামলা চালান। তবে তাদের ভেতরে যেতে দেয়নি পুলিশ।
মূলত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কম মজুরি এবং আদালতের ক্ষমতা কমাতে সরকারের বিতর্কিত উদ্যোগের বিরুদ্ধে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
ইত্তেফাক/টিএস