কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আশারে খোদা টিটু (৫০) নামের এক এডভোকেট নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কুমিল্লা রেল স্টেশনের অদূরে শাসনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে রেল লাইনের ওপর থেকে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত ওই অ্যাডভোকেট নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি (ধানসিঁড়ি) এলাকার প্রফেসর সুলতান আহম্মেদের ছেলে।
রাতে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিছবাউল আলম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যা ৬টায় শাসনগাছা রেল লাইনের ওপর থেকে ট্রেনে কাটা পড়ে থাকা অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়েছে। রবিবার কুমেক হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে।
খবর পেয়ে রাতে মরদেহ শনাক্ত করতে পুলিশ ফাঁড়িতে ছুটে যান কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমানসহ অন্যরা। নিহত অ্যাডভোকেট আশারে খোদা টিটুর সহকর্মীরা জানান, তিনি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন।
ইত্তেফাক/নূহু