টেকনাফে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। রবিবার ভোররাতে দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া রহমান প্রজেক্ট এলাকা থেকে পাচারের সময় ইয়াবাগুলো জব্দ করা হয়।
 
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, ইয়াবার একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদে ভিত্তিতে সেখানেই ওত পেতে থাকে টহলদল। পরে টহলদল ১০ থেকে ১২ জন লোককে একটি বস্তা নিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করে। পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা উদ্ধার করে বিজিপি ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে গণনা করে এতে তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
 

ইত্তেফাক/এএম