সাভারে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

 
সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন (৩৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
নিহত গিয়াস উদ্দিন বাগেরহাটের ফকিরহাট থানার ভট্টখামার গ্রামের আইয়ুব গাজীর ছেলে।
 
পুলিশ জানায়, গিয়াস নিজের পিকআপ ভ্যানে সবজি নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। আমিনবাজার পৌঁছে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গিয়াস মারা যান। আহত হন তার ভাগিনা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত যুবককে হাসপাতালে পাঠানো হয়।
 

ইত্তেফাক/এএম