নাটোরের সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাসে ১৭২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক কারা হয়। একই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩২টি মামলাও দায়ের করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ৪ মাসে অভিযান চালিয়ে ১৭২ জনকে আটক করা হয়েছে। আভিযানকালে ৩ কেজি ৩১৬ গ্রাম গাঁজা, ১৮৯৯ পিস ইয়াবা, ৬.৫৫ গ্রাম হেরোইন, ১ লিটার চোলাই মদ ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান চালাচ্ছে পুলিশ। সিংড়া উপজেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/বিএএফ