গৌরীপুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

গৌরীপুরে তোফায়েল (১৫) নামের এক চালককে অচেতন করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
 
চালক তোফায়েলকে ওইদিন অচেতন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার মইলাকান্দা গ্রামের চাঁন মিয়ার ছেলে।
 
স্থানীয় লোকজন জানান, ঘটনার দিন সকালে জনৈক যুবক রোগী নেয়ার কথা বলে তোফায়েলের অটোরিকশা নিয়ে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতাল চত্বরে তোফায়েলকে জুস খাইয়ে অচেতন করে অটোরিকশা নিয়ে যায় ছিনতাইকারী যুবক।
 
ইত্তেফাক/আরকেজি