শিবপুরে শপথ বাক্য পাঠ ও দুর্নীতি বিরোধী সভা

শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা রবিবার দুপুর ১২টার দিকে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
 
জেলা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস।
 
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, শপথ বাক্যে যা লেখা রয়েছে তা অনুকরণ করলে তোমরা মানুষের মতো মানুষ হবে শিক্ষার মাধ্যমে।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশনের মো. মোরশেদ আলম, বিদ্যালয়ের সভাপতি আলহাজ মাওলানা তারেক আহমেদ ও প্রধান শিক্ষক আবদুল মান্নান ভূঁইয়া।
IMG0
শুভেচ্ছা বক্তব্য দেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশিরসহ জেলা-উপজেলা কমিটির নেতারা। 
 
ইত্তেফাক/আরকেজি