তোমার জন্য একটি বুলেটই যথেষ্ট: দাউদ ইব্রাহিম

চাঁদার দাবিতে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। ভারতের বহুজন সমাজ পার্টির এমএলএ উমা শংকর সিংহ এমন অভিযোগ করেছেন। রবিবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। 
 
ভারতের উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার রাসরা থেকে নির্বাচিত এই এমএলএ বলেন, গত ৬ আগস্ট আমি মোবাইল ফোনে একটি মেসেজ পাই। এতে বলা হয় আমার ইমেইল চেক করতে। 
IMG0
 
উমা শংকর সিংহ বলেন, আমি মেইল চেক করে দাউদ ইব্রাহিমের ছবি পেলাম। সেখানে বলা হয়, উমা শংকর, তুমি বাল্লিয়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছ। যদি তুমি এই কাজ চালিয়ে যেতে চাও, তবে এক কোটি রুপি দাও। নয়ত, তোমার জন্য একটি বুলেটই যথেষ্ট। আমরা তোমাকে যেকোনো সময়ই খুন করতে পারবো।
 
দাউদ ইব্রাহিমের হুমকির বিষয়টি পুলিশকে জানিয়েছেন সমাজ পার্টির এই নেতা। পুলিশ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে।
 
ইত্তেফাক/জেডএইচ