বরিশালের আগৈলঝাড়ায় কালকিনি কলেজের এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ৬ আগস্ট সকালে কলেজে যাওয়ার পথে একই উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের কিরণ রায়ের ছেলে লিটন রায় তার সহযোগীদের নিয়ে ওই কলেজছাত্রীকে অপহরণ করে।
অপহৃত কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, এ ঘটনায় অপহৃতার পরিবার চাপ প্রয়োগ করলে অপহরণকারীর পরিবার ওই কলেজছাত্রীকে ফেরত দেওয়ার নামে টালবাহানা করে আসছে। ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই মেয়েকে ফেরত দেয়নি অপহরণকারীর পরিবার।
আগৈলঝাড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, এ রকম কোন অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ