নওগাঁয় ঘরে আগুন লেগে যুবকের মৃত্যু

 
নওগাঁ সদর উপজেলার পারবাঁকাপুরে বসতবাড়িতে আগুন লেগে মোহন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। মোহন সদর উপজেলার গাংজোয়ার গ্রামের নগরব্রীজ এলাকার লুৎফর রহমানের ছেলে। 
 
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নগরব্রিজ এলাকায় নদীর মধ্যে সরকারি সম্পত্তিকে টিনের ছাউনি দিয়ে বাড়ি তৈরি করে মোহন এবং তার স্ত্রী বসবাস করতেন। রবিবার বিকেলে তার স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যান। এ জন্য রাতে মোহন বাড়িতে একাই ছিলেন। ভোরে এলাকাবাসী তার বাড়িতে আগুন দেখে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই মোহন পুড়ে মারা যান। 
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে মোহন নেশাগ্রস্থ। আর এ কারণেই তিনি তার ঘর থেকে বের হতে পারেনি। 
 
ইত্তেফাক/ইউবি