ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় পুকুরে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টায় উপজেলার নাগদাও চন্দ্রখানা রাসমেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংটু মামুদ (৬২) উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের অজে মামুদের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেলে ব্যক্তিগত কাজে খরিবাড়ী হাটে যাওয়ার সময় শ্যালো মেশিন চালিত একটি ট্রলি পিছন দিক থেকে বাংটু মামুদকে ধাক্কা দেয়। এ সময় পুকুরে থাকা একটি বাঁশ বাংটু মামুদের পেটের মধ্যে ঢুকে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক গোলজার হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/ইউবি