সরকারি স্কুলে ভর্তিতে মুসলিমদের বাধ্য করছে চীন

চীনের পূর্বাঞ্চলে ইসলামি শিক্ষায় শিক্ষিত শিশু ও তরুণদের জোর করে রাষ্ট্র পরিচালিত স্কুলে ভর্তি করাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। প্রথমবারের মতো এ ধরনের অভিযোগ সত্য বলে জানিয়েছে দেশটির আদালত।
 
সায়রাগুল সায়ুতবায় নামে এক ছাত্রী জানান, এ ধরনের স্কুলে থাকতে বাধ্য করায় তিনি কাজাখস্তানে পালিয়ে গিয়েছিলেন। তিনি যে ক্যাম্পে ছিলেন সেখানে আড়াই হাজার কাজাখ বংশোদ্ভূত চীনা মুসলিমকে শিক্ষা নিতে বাধ্য করা হচ্ছিল।
 
তিনি বলেন, ‘এটাকে শিক্ষালয় বলা হলেও এটি আসলে একটি কারাগার।’
IMG0
এ ধরনের ক্যাম্প থেকে ছাড়া পাওয়া এক ব্যক্তি বলেন, ক্যাম্পে ঢোকার আগে মুসলিম সংখ্যালঘুদের একটি গান গাইতে বাধ্য করা হয়। গানটির লাইন এরকম, ‘কমিউনিস্ট পার্টি ছাড়া নয়া চীন অসম্ভব।’
 
ক্যাম্পে নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও জানান তিনি।
 
চলতি বছরের এপ্রিলে চীনে নিযুক্ত মার্কিন কূটনীতিক লাউরা স্টোন জানান, কয়েক হাজার মুসলিম এসব ক্যাম্পে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে।
 
ইত্তেফাক/টিএস