দৌলতপুরে দুই স্কুলছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া এলাকার দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে ঐ ছাত্রদের অভিবাবকগণ দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেছে। যার নং ৪১৭।
 
জানা যায়, উপজেলার আদাবাড়িযা গ্রামের আইয়ুব আলীর ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র আমির হামজা (১২) ও শরিফুল ইসলামের ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম (১৪) গত ৮ আগস্ট বিকালে পার্শ্ববর্তী তেকালা গ্রামে আরিফুলের নানার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। কিন্তু অদ্যবধি তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
 
ঐ দুই স্কুল ছাত্রের অভিভাবকগণ জানিয়েছেন, সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ৫ দিনেও নিখোঁজ ছাত্রদের কোন সন্ধান না পেয়ে তাদের স্বজনদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে। 
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, দুই স্কুল ছাত্র নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু