চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ইসলামাবাদের খোদাইবাড়ী পয়েন্ট ১৩ আগস্ট সকাল এগারটার দিকে অটোরিকসা ও শ্যামলী পরিবহনের মধ্যকার সংর্ঘষে রিকসাচালক ধলা মিয়া (৩৪) ঘটনাস্থলে নিহত হন। তিনি ইসলামপুর ইউনিয়নের ভিলিজার পাড়া মুসলিম মিয়ার পূত্র বলে জানা গেছে।
এই ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার সাহাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং দূর্ঘটনা কবলিত গাড়ী ও লাশ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে বলে জানান। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়াও সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানান।
ইত্তেফাক/নূহু