রাজধানীতে ট্রাফিক সপ্তাহের ৯ম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে বিকাল পর্যন্ত ৩০৮০ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৩৫টি মোটরসাইকেল।
ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৮৫টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৮০টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৪টি ও মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৭৬২টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ১৬৭টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৫৯৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২ ভিডিও এবং ৯টি সরাসরি মামলা দেয়া হয়েছে।
সোমবার সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এ সব মামলা করে। ডিএমপি পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত চলবে।
ইত্তেফাক/এমআই