নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার দক্ষিণ নারিবাড়ী এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে ব্যাটারি চালিত বেপোরোয়া একটি অটোভ্যান দুইটি শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই সুন্নাতি খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়। ৮ বছরের অন্য শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহত শিশু সুন্নাতি খাতুন উপজেলার দক্ষিন নারিবাড়ী এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের মেয়ে। আহত শিশু একই এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ আলামিন হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর নারিবাড়ী এলাকার অটোচালক মোঃ রুবেল হোসেন গুরুদাসপুর-আহম্মেদপুর সড়ক দিয়ে বেপোরোয়াভাবে অটোভ্যান চালিয়ে আসার সময় ওই দুর্ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু