১৫ আগস্টে ভুয়া জন্মদিন পালনকারীদের প্রতিহত করতে হবে: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা ১৫ আগস্ট জাতির জনকের শাহাদাতবার্ষিকীর দিনে ভুয়া জন্মদিন পালন করে তারা বিকৃত রুচির মানুষ। এরা ভুয়া জন্মদিন পালন করে বঙ্গবন্ধুর খুনিদেরই উসকে দেয়। এদের প্রতিহত করতে হবে। প্রতিহত করা না গেলে বাংলাদেশকে নিরাপদ করা যাবে না। 
 
সোমবার তথ্য অধিদপ্তর চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে নিরাপদ করতেই এই ঘাতকচক্রকে প্রতিহত করতে হবে। এখনও বিপদ কাটেনি। ওদের চিরদিনের জন্য নির্বাসনে পাঠাতে হবে। এর মধ্য দিয়েই বাংলাদেশ নিরাপদ হবে। 
 
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব আবদুল মালেক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক মোহাম্মদ ইশতাক হোসেন ও প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই