সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

 
সাতক্ষীরার আশাশুনির বদরতলায় ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বদরতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত স্কুলছাত্রীর নাম তিথী স্বর্ণকার (১৩)। সে উপজেলার কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে ও বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।  এ সময় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 
 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তিথী প্রাইভেট পড়ার জন্য বাইসাইকেলে বাড়ি থেকে বের হয়ে বদরতলা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় তিথী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়।
 
ইত্তেফাক/ইউবি