আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই দিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
রিজভী বলেন, আমরা ১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইবো। এ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হবে। আমরা আশা করছি সমাবেশের অনুমতি পাবো।
তিনি বলেন, ‘আগামীকাল আমাদের বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার মুক্তি ও রোগমুক্তির কামনায় সারাদেশে পূর্বঘোষিত মিলাদ মাহফিল পালিত হবে। ঢাকায় হবে সকাল ১১টায় নয়াপল্টনে।
ইত্তেফাক/ইউবি